চিকেন বিরিয়ানি রান্নার সহজ রেসিপি (Easy Chicken Biryani Recipe)
চিকেন বিরিয়ানি নাম শুনলেই বাঙ্গালির জিভে জল চলে আসে। সঠিক উপকরন দিয়ে রান্না করতে পারলে অতিথিদের জন্য হয়ে উঠে দারুন এক পরিবেশন। চলুন চিকেন বিরিয়ানির সহজ রেসিপি দেখে নেওয়া যাক।
উপকরন
১. ১ কেজি পোলাওয়ের চাল (চিনি গুড়া/বাসমতী)
২. ১ কেজি চিকেন
৩. ১ কাপ পেয়াজ কুচি
৪. ১ টেবিল চামচ আদা বাটা
৫. ১ টেবিল চামচ রসুন বাটা
৬. ২ পিছ তেজপাতা
৭. ২-৩ পিছ দারুচিনি
৮. ১ টেবিল চামচ শুকনো মরিচের গুড়া
৯. ১ কাপ টক দই
১০. ২-৩ টেবিল চামচ গুড়া দুধ
১১. ২ টেবিল চামচ ঘি
১২. ১ কাপ সয়াবিন তেল
১৩. ১০-১২ পিছ আস্ত কাচা মরিচ
১৪. ৩/৪ টি আলু
১৫. পরিমান মত লবণ
১৬. ১/২ কাপ পেয়াজ বেরেস্তা
১৭. কেওড়া জল এবং গোলাপ জল
১৮. জিরা গুড়া ও ধনিয়া গুড়া
১৯. জয়ফল ও জয়ত্রী
রান্নার পদ্ধতি
(১) প্রথমে একটি পাত্রে মুরগী নিয়ে তাতে একে একে আদা বাটা, রসুন বাটা, জিরা গুড়া, ধনিয়া গুড়া, টক দই, মরিচের গুড়া, জয়ফল-জয়ত্রী গুড়া, গরম মসলা গুড়া, লবণ, এবং পেঁয়াজ মরিচ বাটা মাখিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে।
(২) তারপর একটি প্যান-এ তেল আর ঘি দিয়ে গরম হয়ে এলে পেঁয়াজ কুঁচি দিয়ে ভেজে নিতে হবে।
(৩) পেঁয়াজ সামান্য ভাজা হয়ে গেলে তাতে মেরিনেট করে রাখা মুরগী সব মসলাসহ দিয়ে দিতে হবে।
(৪) মুরগী হয়ে গেলে নামিয়ে রাখতে হবে।
(৫) তারপর চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে।
(৬) ভাজা হয়ে গেলে তাতে গরম পানি দিয়ে ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করে নিতে হবে।
(৭) পানি কমে আসলে তাতে আগে থেকে রান্না করা মুরগী দিয়ে নেড়ে আরো কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নিতে হবে।
(৮) তারপর হয়ে এলে কেওড়া জল এবং গোলাপ জল ছিটিয়ে দিতে হবে।
(৯) তারপর পেয়াজ বেরেস্তা দিতে হবে ।
ব্যস! হয়ে গেলো মজাদার চিকেন বিরিয়ানি। এভাবে খুব সহজে পরিবারের সবার জন্য রান্না করে ফেলুন চিকেন বিরিয়ানি এবং কাছের মানুষদের নিয়ে উপভোগ করুন মজাদার এই ডিশটি।

No comments